Dhaka ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

রাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গেস্টরুমে বসাকে কেন্দ্র করে রাতভর ছাত্রলীগের দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসনের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

কমিটির আহ্বায়ক হলেন হলের আবাসিক শিক্ষক ড. অনুপম হিরা মন্ডল। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন হলের আবাসিক শিক্ষক ড. ফারুক হোসেন ও তানভীর ভূইয়া।

প্রাধ্যক্ষ জানান, গত ১১ মে সংঘর্ষ ও ১৩ মে মধ্যরাতে হলে উদ্ভূত পরিস্থিতি হল প্রশাসনের নজরে এসেছে। এজন্য আজ এক সভা করেছি আমরা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ ঘটনায় জড়িতদের বিষয়ে ব্যবস্থা নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন হলের আবাসিক শিক্ষক ড. অনুপম হিরা মন্ডল। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন হলের আবাসিক শিক্ষক ড. ফারুক হোসেন ও তানভীর ভূইয়া। হলের অনাবাসিক সকল শিক্ষার্থীকে আগামী ১৬ মে দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত ১১ মে মধ্যরাতে সংঘর্ষের পরদিন সকালে নিয়াজ মোর্শেদকে তথ্য দেওয়ার অভিযোগ করে সভাপতি-সম্পাদক প্যানেলের অনুসারী আতিকুর রহমান, শামসুল আরিফিন খান সানি, আজিজুল হক আকাশসহ অজ্ঞাত কয়েকজন হলের কর্মচারী মনিরুল ইসলামকে মারধর করে। এ ঘটনায় সেদিনই হল প্রশাসনকে এই নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দেন ভুক্তভোগী। সভায় সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের শাস্তির সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক ড. অনুপম হিরা মন্ডল বলেন, কর্মচারীর অভিযোগ ও সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার সত্যতা মিলেছে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে শাস্তির সুপারিশ করা হয়েছে। আবাসিক শিক্ষার্থী না হওয়ায় হল প্রশাসন সরাসরি কোনো শাস্তি দিতে পারেনি। তবে সংশ্লিষ্ট বিভাগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

Update Time : ১১:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪