Dhaka ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

দুই হাতে ভর করে কেন্দ্রে বৃদ্ধ, ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার : জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী জাবেদ চৌধুরী (৬৮)। দুই হাত আর দুই পায়ে ভর করে চলাফেরা করেন। প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁকে। দুই হাত আর দুই পায়ে ভর করে কেন্দ্রে এসে ভোট দিলেন। প্রথমবার ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

আজ বুধবার পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে ভোট দিয়ে বের হওয়ার পর কথা হয় জাবেদ চৌধুরীর সঙ্গে।

জাবেদ চৌধুরী বলেন, ‘২০ বছর বয়স থেকে প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে আসছি। এত বছর ব্যালট পেপারে ভোট দিয়ে আসলেও এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছি।’

জাবেদ চৌধুরী বলেন, ‘ইভিএম পদ্ধতি খুব একটা কঠিন নয়। সকালে আমার স্ত্রী প্রথমে ভোট দিয়ে আমাকে বিস্তারিত জানিয়েছে কীভাবে ভোট দিতে হয়। প্রথমে সাদা বাটনে চাপ দিয়ে পরে সবুজ বাটনে চাপ দিতে হয়। এভাবেই আমি খুব সহজে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি।’

জানা গেছে, বেড়া উপজেলার আমিনপুরের জাতসাকিনী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ময়েন চৌধুরীর ছেলে জাবেদ। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী।

সংসারে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনকেই বিয়ে দিয়েছেন। ছেলের নাম আলামিন (২৭) ও মেয়ের নাম বিউটি (১৯)। ছেলে আলামিন তাঁর সঙ্গেই থাকেন। তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রী নুরজাহান খাতুন গৃহিণী।

এত বছর বয়স হলেও তিনি এত দিন প্রতিবন্ধী ভাতা পাননি। দুই বছর আগে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু তাঁর একটি প্রতিবন্ধী ভাতা করে দিয়েছেন। সেই ভাতার টাকা, ছেলের কিছু আয় এবং মানুষের সাহায্য নিয়ে তাঁদের সংসার চলে।

জাবেদ চৌধুরী বলেন, ‘এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের পরিবেশ ভালো। ইভিএম মেশিনে ভোট দিয়ে ভালোই লেগেছে।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

দুই হাতে ভর করে কেন্দ্রে বৃদ্ধ, ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বসিত

Update Time : ১১:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪