Dhaka ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার : নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ মে) সন্ধ্যায় উপজেলার সোনাপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক ও তার সমর্থকদের দাবি, নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী শরিফুল ইসলাম শরীফের কর্মী- সমর্থকরা এ হামলা চালিয়েছেন।

আহত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, মাগরিবের নামাজ শেষে সোনাপুর বাজারে লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলাম। এ সময় আমার প্রতিপক্ষ প্রার্থী শরীফের সমর্থক আবুল কালাম আজাদ ও তার লোকজন আমার ওপর চড়াও হয়। এরপর তারা রড ও চেয়ার দিয়ে মারধর শুরু করে। এ সময় মারধর থেকে আমাকে বাঁচাতে গিয়ে আমার ৪-৫ সমর্থকও আহত হয়েছেন।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের ওপর হামলা চালিয়েছে অপর চেয়ারম্যান প্রার্থী শরীফুল ইসলামের লোকজন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে আর জাহাঙ্গীর হোসেন মানিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান বলেন, ঘটনাটি এই মাত্র জানলাম। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বিঘ্নকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

Update Time : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪