Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইনজুরি টাইমের দুই গোলে ফিওরেন্টিনাকে পরাজিত করে ইতালিয়ান কাপের ফাইনালে আটালান্টা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : যোগ হওয়া সময়ে দুই গোল করে বুধবার সেমিফাইনালে দ্বিতীয় লেগে ফিওরেন্টিনাকে ৪-১ ব্যবধানে পরাজিত করে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করেছে আটালান্টা। ফাইনালে তাদের প্রতিপক্ষ জুভেন্টাস।
এর আগে প্রথম লেগে আটালান্টা ১-০ গোলে পরাজিত হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে ফাইনালের টিকেট পেল আটালান্টা। কাল ঘরের মাঠ জিউইস স্টেডিয়ামে ৮ মিনিটে টিয়ান কুপমেইনার্সের গোলে সমতা ফিরিয়েছিল আটালান্টা। ৬৮ মিনিটে লুকাস মার্টিনেজ কুয়ারটাস আবারো ফিওরেন্টিনাকে এগিয়ে দেয়। ৭৫ মিনিটে গিয়ানলুকা সামাকা স্বাগতিকদের পক্ষে আবারো সমতা ফেরান। এ সময়ে ধরেই নেয়া হয়েছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াচ্ছে।
নিকোলা মিলেনকোভিচের লাল কার্ডে ফিওরেন্টিনা দ্বিতীয়ার্ধের প্রায় বেশীরভাগ সময়ই ১০ জন নিয়ে খেলেছে। আডেমোলা লুকম্যান ও মারিও পাসালিচের ইনজুরি টাইমের গোলে ৪-১ ব্যবধানের লিড নেয় আটালান্টা।
লিভারপুলকে বিদায় করে ইউরোপা লিগের সেমিফাইনালও নিশ্চিত করেছে আটালান্টা। এর আগে ১৯৬৩ সালে তারা ইতালিয়ান কাপে একবার বিজয়ী হয়েছিল। চারবার ফাইনালে খেলেও প্রতিবারই তাদের রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এর মধ্যে তিন বছর তারা জুভেন্টাসের কাছে ফাইনালে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে।
এবারের ইতালিয়ান কাপের ফাইনাল আগামী ১৫ মে রোমের স্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

ইনজুরি টাইমের দুই গোলে ফিওরেন্টিনাকে পরাজিত করে ইতালিয়ান কাপের ফাইনালে আটালান্টা

Update Time : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪