Dhaka ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়েহ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়েহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানের সাথে আলোচনার জন্যে শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুল এসে পৌঁছেছেন।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে উভয়ে সর্বশেষ বৈঠক করেন।

হামাসের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, এরদোগান এবং হানিয়েহ গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
এতে আরো বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে একটি প্রতিনিধি দলও রয়েছে।
এদিকে ইরানে ইসরাইলের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এ প্রেক্ষিতে এরদোগান জোর দিয়ে বলেছেন, তিনি ফিলিস্তিনীদের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবেন।

তবে শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকার করেন। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফাইদান কাতারে বুধবার বলেছেন, তিনি হানিয়েহ’র সাথে তিন ঘন্টা সময় কাটিয়েছেন। বিশেষ করে যুদ্ধবিরতি বিষয়ে বিস্তারিত মত বিনিময়ের কথা তিনি উল্লেখ করেন।

ইসরাইল হামাস যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার বুধবার স্বীকার করেছে, যুদ্ধবন্ধের আলোচনা স্থবির হয়ে আছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়েহ

Update Time : ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪