Dhaka ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফরিদপুরে সড়কে প্রাণ গেল মা-ছেলের

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ৩০ Time View

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও মেয়ে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বড় কুমারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের অভয়নগর উপজেলার নাওলি গ্রামের শরীফ আজমির বিন কাশেমের স্ত্রী সুমাইয়া আক্তার (৩৫) ও দেড় বছর বয়সী ছেলে আজমির বিন মোহাম্মদ আলী ।

আহতরা হলেন শরীফ আজমির বিন কাশেম (৪১) ও মেয়ে ফাতেমা আক্তার (৬)। শরিফ আজমির বিন কাশেম ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। আহত মেয়েকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শরীফ আজমির বিন কাশেমকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহেল বাকী বলেন, শরিফ আজমির বিন কাসেম একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলে করে তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে যশোর থেকে ঢাকা যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের বড় কুমারদিয়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফরিদপুরে সড়কে প্রাণ গেল মা-ছেলের

Update Time : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪