Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাঘায় গ্রেফতার আতঙ্কে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ২৯ Time View

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কের মধ্যে পড়েছে। ৯ দিনে শনিবার (২৭ জলাই) পর্যন্ত ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে অনেক বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে বিএনপি-জামায়াত এবং সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।
গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এ্যাড, ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আবদুল লতিফ, রবিউল ইসলাম মেম্বর, মশিউর রহমান, সাবদুল ইসলাম, সাব্দারুল হোসেন, মোস্তাফিজুর, আবদু সালাম, আড়ানী পৌরসভার সাবেক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল, জামায়াত সমর্থক শহিদুল ইসলামসহ ১৭ জন। ১৮ জুলাই বাঘা থানার এসআই শাহ নেওয়াজ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪৫ জনকে অজ্ঞান আসামী করে মামলাটি দায়ের করেন।
জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।
অবিলম্বে তাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে। তাদের না পেয়ে আত্মীয়স্বজনকে গ্রেফতার করা হচ্ছে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করছিল। এ অভিযোগে তাদের নামে একটি মামলা হয়েছে। এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে শনিবার (২৭ জলাই) পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাঘায় গ্রেফতার আতঙ্কে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা

Update Time : ০১:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪