Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। বিবাহবিচ্ছেদের এই ঘোষনা তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, “প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।”

গত বছর মে মাসে শেখ মানা বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরা’র। দু’মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়েছে।

মেয়ের কোলে নিয়ে তোলা ছবি একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা। সেখানে তিনি বলেন, ‘কেবল আমরা দুজন’। বুধবারের পোস্টের পর বোঝা গেল, এই পোস্টের মাধ্যমে আসন্ন বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এদিকে শেখা মাহরা এই ঘোষণা দেওয়ার কিছু সময় পর নেটিজেনরা দেখতে পান, তিনি এবং তার প্রাক্তন স্বামী শেখ মানা ইনস্টাগ্রাম থেকে তাদের যাবতীয় যৌথ ছবি ও কন্টেন্টগুলো মুছে ফেলেছেন।

এদিকে ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর অনেক নেটিজেন সেই পোস্টের কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানিয়েছেন।

একজন নেটিজেন লিখেছেন, “দুঃসংবাদ। আল্লাহ আপনার সহায় হোন।”

আরেক নেটিজেন লিখেছেন, “আপনার সিদ্ধান্তে আমি গর্বিত।”

তৃতীয় এক নেটিজেন লিখেছেনর, “জীবনে কখনও ভালো, কখনও বা তিক্ত পর্যায় আসে। এসব জীবনেরই অংশ।”-সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

Update Time : ১২:৩৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪