Dhaka ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কিশোরগঞ্জে ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদী পৌরসভার ৮নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পরিত্যক্ত ভুট্টাখেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্মৃতি আক্তার (২২) একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয় স্মৃতি আক্তারের। সাত মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুরবাড়িতে রেখে কাতারে চলে যান আমিন ভূঁইয়া। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতেন। তাদের কেনো সন্তান নেই। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ হালুয়াপাড়া এলাকার পরিত্যক্ত ভুট্টাখেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

কিশোরগঞ্জে ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

Update Time : ১০:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪