Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

প্রথম পত্রের পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা পেলেন দ্বিতীয় পত্রের প্রশ্ন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১০ Time View

অনলাইন ডেস্ক : এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে এসে দ্বিতীয় পত্রের প্রশ্ন পেয়েছেন পরীক্ষার্থীরা। পরে প্রশ্ন ফেরত নিয়ে দুই ঘণ্টা পর পুনরায় প্রথম পত্রের পরীক্ষা গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিজয় স্মরণী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে বেলা ১২টায় তা শুরু হয়।

ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রশাসন থেকে সহকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার জানান, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের।

জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে কেন্দ্র সচিব বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, নৈর্ব্যক্তিক পরীক্ষা ঠিকমত হলেও লিখিত পরীক্ষায় সমস্যা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে আমরা শিক্ষাবোর্ড এবং জেলা প্রশাসনকে জানাই। শিক্ষাবোর্ডের পরামর্শে দ্রুত সময়ে দ্বিতীয় পত্রের প্রশ্ন তুলে নিয়ে প্রথম পত্রের পরীক্ষা শুরু করতে বলা হয়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

প্রথম পত্রের পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা পেলেন দ্বিতীয় পত্রের প্রশ্ন

Update Time : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪