Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় টিউলিপ সিদ্দিক‘কে রাসিক মেয়রের অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১৯ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিক‘কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার (৫ জুলাই) এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।

অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক পুনরায় বিজয়ী হওয়ায় বিশ্ববাসীর নিকট সামগ্রিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরো উজ্জ্বল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিক‘র এই জয় সেই সাফল্যে নতুন মাত্রা যুক্ত করেছে। আমি টিউলিপ সিদ্দিক‘কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে লেবার পার্টির প্রার্থী হিসেবে ভোটে লড়ে তিনি মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট। ২০১৯ সালের নির্বাচনের ভোটের চেয়ে টিউলিপের এবছরের ভোটের সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে শক্তিশালী ৭ প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হওয়ায় টিউলিপ সিদ্দিক‘কে রাসিক মেয়রের অভিনন্দন

Update Time : ০৪:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪