Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বাঘায় জুন মাসে ২৬টি বাড়িতে চুরি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৮ Time View

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জুন মাসে ২৬টি চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ চুরি বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটেছে। সীমানা প্রাচীর টপকে, বাড়ির জানালা-বেলকনির গ্রীল কেটে চুরির ঘটনা ঘটিয়েছে। চোরের টার্গেট সোনার গহণা ও নগদ টাকার উপর। এতে শিক্ষক ও চাকুরিজীবিদের বাড়িতে চুরির ঘটনা বেশি ঘটেছে। অভিযোগগুলো সাধারণ ডাইরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অপরাধীদের কেউ ধরা পড়েনি।
জানা গেছে, ৫ জুন দিঘা হিন্দুপাড়া গ্রামের এনামুল হকের বাড়ির জানালার গ্রীল কেটে সাড়ে ৫ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা। তার বাড়ির কক্ষের ভেতরের একটি বাক্সে রাখা ছিল গহনা। ৯ জুন এক রাতে বাউসা পূর্বপাড়া গ্রামের মিজানুর রহমানের বাড়ির গ্রীল কেটে ১ ভরি সোনার গহনা ও নগদ ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। কুদ্দুসের বাড়ি থেকে ৭০ হাজার টাকা, বাউসা সরকারপাড়া গ্রামের মুকুুল সরকারের বাড়ি থেকে ৬০ হাজার টাকা, সান্টু আলী, প্রভাষক খলিলুর রহমানের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। পলান সরকার পাঠাগারের গ্রীল কেটে চুরির ঘটনা ঘটে। উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিঘা মাষ্টারপাড়া গ্রামের শাহাজাহান আলীর বাড়িতে ১২ জুন চুরি ঘটনা ঘটে। তার বাড়ির জানালার গ্রীল কেটে সাড়ে ৬ ভরি সোনা ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
১৫ জুন দিঘা বলারবাড়ি গ্রামের আব্দুর রহিমের বাড়ির জানালার গ্রীল কেটে সোনার গহণা ও নগদ টাকা চুরি হয়েছে। একই গ্রামের নাসির উদ্দিন হুজুর, আব্দুল বারী মাষ্টার, আনছার আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ২০ জুন দিঘা পশ্চিমপাড়ার প্রেমানন্দ কর্মকারের বাড়ি ও রহিমের বাড়ির জানালার গ্রীল কেটে চুরি হয়েছে। এ দিকে বাতেন আলীর বাড়ি থেকে ৩০ টাকা চুরি হয়েছে। আমিরুল ইসলাম, দিঘা বলারবাড়ি গ্রামের মুত্তালিব হোসেন, দিঘা কবিরাজপাড়া গ্রামের আদম আলীর বাড়িতে জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে।
দিঘা হাজীপাড়া মসজিদে ও দিঘা আঠালিপাড়ার আলম হোসেন, দিঘা বলার বাড়ি গ্রামের মেজর আলী, আনারুল ইসলামর, প্রভাষক শফিকুল ইসলামের বাড়িতে চুরি হয়েছে। ২৮ জুন দিঘা পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, দিঘা আঠালিয়াপাড়া গ্রামের বজলুর রহমানের বাড়ি থেকে তিন চাকার উলকা গাড়িটি চুরি করে নিয়ে গেছে চোরেরা। ২৯ জুন রাতে দিঘা আঠালিয়াপাড়া গ্রামে জমির উদ্দিনের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা দামের দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এছাড়াও বিছিন্নভাবে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি, জলমোটর চুরির ঘটনা ঘটেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বাঘায় জুন মাসে ২৬টি বাড়িতে চুরি

Update Time : ০৯:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪