Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

রাবির স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৮ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক তিনটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত পহেলা জুলাইয়ের ভর্তি কার্যক্রম ও সাক্ষাৎকার পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এর অংশ হিসেবে পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচির আওতায় ক্লাস, পরীক্ষা ও অন্যান্য সকল কার্যক্রম বর্জন করেছে শিক্ষকরা। সেজন্যই মূলত এই সিদ্ধান্ত এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে পরীক্ষা চলমান। অনেক বিভাগে জুলাই মাসে পরীক্ষার সময় নির্ধারিত আছে। শিক্ষকদের আন্দোলনের কারণে এসব পরীক্ষা যথাসময়ে হবে কিনা সেটা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, বিভাগের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত মূলত বিভাগের একাডেমিক কমিটিই নেয়। বিশ্ববিদ্যালয় শুধু সহায়তা করে। তবে এ বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে, পহেলা জুলাই ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরুর কথা থাকলেও সেটা ১৫ জুলাই নির্ধারণ এবং ভর্তি কার্যক্রম সময় ১১ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

রাবির স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

Update Time : ০৭:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪