Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

১৪ দিন পর প্রকাশ্যে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৪দিন পর জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।

এ সময় কার্যালয়ের বাইরে লাকীর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বের হলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

এর আগে ঈদুল আজহার তিন দিন আগে (১৩ জুন) সর্বশেষ অফিস করেছেন লায়লা কানিজ লাকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী। ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। তার স্বামীর পর তার সম্পদের উৎস নিয়েও নানা গুঞ্জন ওঠে। এরই মধ্যে গতকাল বুধবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে চেয়ারম্যান ও তার সমর্থকরা। পরে আজও সাংবাদিকদের এড়িয়ে যান এই জনপ্রতিনিধি।

সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকী। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

১৪ দিন পর প্রকাশ্যে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী লাকী

Update Time : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪