Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

পূর্ণিমা শীল ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মমিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

দীর্ঘ ২৩ বছর পর ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল।

তিনি জানান, ২০০২ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালানো হয়। তখন ভুক্তভোগী ও তার মা বাবা ভাইকে কয়েকজন বেধড়ক মারপিট করে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আর পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে একটি কচু খেতে নিয়ে গণধর্ষণ করা হয়। পরে বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সোহেল বলেন, মামলায় বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। গত বৃহস্পতিবার র‍্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে পূর্ণিমা রাণী শীল গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মমিনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন। মামলার পর থেকে ঢাকার ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন মমিন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পূর্ণিমা শীল ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪