Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

লালমনিরহাটে বিষপানে মা-মেয়ের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৩০ Time View

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকার আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম (৪৫) ও তার ৪ মাসের মেয়ে জান্নাতুল ফেরদৌসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোজিনা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন। এজন্য মানসিক রোগের চিকিৎসাও করছিলেন তার পরিবার। শনিবার সকালে বাড়িতে রাখা ফসলি জমির কীটনাশক নিজে পান করেন ও তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসীকে পান করান। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে মা-মেয়ে দুজনেই মারা যান।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মা ও মেয়ের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

লালমনিরহাটে বিষপানে মা-মেয়ের মৃত্যু

Update Time : ১২:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪