বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়


admin প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ /
বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

ছবি : সংগৃহীত

 

অনলাইন ডেস্ক ; ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬ : বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সমন্বয়কৃত নতুন দাম আগামীকাল ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর গত ৩১ মার্চ জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পূর্বের মতো এপ্রিল মাসেও একই রাখা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা। আর অকটেনের দাম করা হয়েছিল প্রতি লিটার ১২০ টাকা।

সুত্র; বাসস