Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৩০ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
ঢাকা, ১ মার্চ, ২০২৬ : বিএনপির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ (রোববার) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন অপরাধীকেই ছাড় দেওয়া হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঢাকার ঘটনায় সব অপরাধীকেই আইনের আওতায় আনা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে।

টুরিস্ট ভিসার বিষয়ক অপর প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পর্যায়ক্রমে তারা এই ভিসা চালু করবে।

তিনি আরও বলেন, লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনও জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় কোন লাইসেন্স দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকার এ সিদ্ধান্ত নেবে।
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬