Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। ফাইল ছবি
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ : নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা বিএনপি চেয়ারম্যান তারেক রহমনের নেতৃত্বে বাংলাদেশে নব-নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে আজ রাতে ঢাকায় আসছেন। একে কাঠমান্ডুর পক্ষ থেকে ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার বন্ধন গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।’

মন্ত্রী শর্মা কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ১৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরের সময় তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

এর আগে শুক্রবার, নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার নির্বাচনী জয়ে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশে ১৩তম সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। বিশেষভাবে তারেক রহমানকে বিএনপি নেতৃত্বে অসাধারণ জয় পাওয়ায় শুভেচ্ছা জানাই।’

প্রধানমন্ত্রী যোগ করেন, ‘আমি আশা করি আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও দৃঢ় করব এবং উভয় পক্ষের স্বার্থে সহযোগিতা জোরদার করব।’
সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬