Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক : ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬ Time View

নিকোলাস মাদুরো । ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শনিবার জানিয়েছেন, মার্কিন বাহিনী দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে একটি বৃহৎ মাত্রার হামলা পরিচালনা করেছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে।’

ট্রাম্প আরও জানান, তিনি স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বাসভবনে সংবাদ সম্মেলন করবেন। সেখানে তিনি বড়দিন ও নববর্ষ উপলক্ষে দুই সপ্তাহের ছুটি কাটাচ্ছেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই অভিযানের প্রশংসা করে বলেছেন, ‘অনেক ভালো পরিকল্পনা এবং অনেক মহান সৈন্য ও মানুষ এতে যুক্ত ছিলেন।’

বামপন্থী নেতা মাদুরো ও তার দেশের তেল রপ্তানিনির্ভর অর্থনীতির ওপর কয়েক মাস ধরে ক্রমবর্ধমান মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের পর ট্রাম্পের এই চাঞ্চল্যকর ঘোষণা আসে।

ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, মাদুরোর জন্য পদত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে। একই সঙ্গে তিনি বলেছিলেন, ভেনেজুয়েলার এই নেতার দিন ফুরিয়ে এসেছে।

মাদুরো আটক হওয়ার দাবি আসে এমন এক সময়, যখন মাত্র দুই দিন আগে মাদুরো ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং মাদক পাচার ও অবৈধ অভিবাসন দমনে সহযোগিতার প্রস্তাব দেন।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক : ট্রাম্প

Update Time : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬