Dhaka ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫ Time View

ফাইল ছবি

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আজ।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে রয়েছেন— ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, ঢাকা-১০ আসনে রবিউল ইসলাম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৬ আসনে আমিনুল হক এবং ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানসহ আরও অনেকে।

এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, আজ দুপুরে বিএনপি ও জামায়াত মনোনীত আরও কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা শেষ হবার আগে গতকাল (রোববার) সারাদিন দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় ৩ হাজার প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

এদিকে, ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এই সময়ের পর প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

Update Time : ০২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫