Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

পোস্টাল ভোট: সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫ Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে  আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত  এক বার্তায় এ কথা বলা হয়েছে।

ইসির বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’’ অ্যাপ এ সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা/কর্মচারী শনাক্ত করা হবে। রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকে তাই এ সময় ব্যতীত অন্য সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ নিবন্ধন করবেন।

এদিকে আজ রোববার দুপুর ১২ টা পর্যন্ত ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) এর মাধ্যমে ১১ হাজার ১৯৮ জন  পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

পোস্টাল ভোট: সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

Update Time : ০৪:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫