Dhaka ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে ৫২৭ জন ওসি বদলি

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথমবারের মত লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় নতুন অফিসার-ইন-চার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া এ.এইচ.এম. সাহাদাত হোসেন মঙ্গলবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহানগর ছাড়া দেশের ৬৪ জেলার সব থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারি আদেশও জারি করা হয়েছে।

সাহাদাত হোসেন আরও বলেন, এই নজিরবিহীন পদক্ষেপের লক্ষ্য নির্বাচনের সময় নিরপেক্ষতা নিশ্চিত ও দায়িত্ব সঠিকভাবে পালন এবং স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ইউনিট প্রধানদের সুপারিশের ভিত্তিতে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়। যাচাইকৃত সেই তালিকা থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে।

এসব বদলির মধ্যে রয়েছে—ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ জন ওসি, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জের ৮ জেলায় ৭১ জন এবং রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২ জন।

এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একইভাবে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছিল।

সুত্র; বাসস

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে ৫২৭ জন ওসি বদলি

Update Time : ১০:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫