বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী, আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল,পাবনা জেলা শাখা।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ১:২১ অপরাহ্ণ /
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী, আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল,পাবনা জেলা শাখা।

সিনিয়র রিপোর্টার, মোঃ তৌফিকুর রহমান: তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য সাফল্য ও সংগ্রামের, ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা কার্যালয়ে ১ সেপ্টেম্বর ২০২৫ ইং বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা জেলা শাখা।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- তানভীর আহমেদ দ্বীপ( সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। প্রধান সমন্বয়কারী,বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, রাজশাহী ও রংপুর বিভাগ। সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা জেলা শাখা)
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবু ওবায়দার শেখ তুহিন( যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখা),

আবু ওবায়দা শেখ তুহিন বলেন:- দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ, নতুন প্রজন্ম ভোট কি জিনিস তা জানে না। আমি জানতাম এদেশের সব ছাত্ররা মনে হয় ছাত্রলীগ করে, তারা তো অন্য কোন দল দেখে নাই। শুরু থেকেই তারা দেখছে ছাত্রলীগ। কিন্তু আমার এই ধারণা ভুল ছিল, তারা যে আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ এদের উপরে এতটা ক্ষিপ্ত ছিল তা আমি কল্পনাও করতে পারি নাই। তিনি আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা পতনের মাস্টারমাইন্ড ছিলেন মহান আল্লাহ নিজেই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মোসাব্বির হোসেন সঞ্জু( সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পাবনা জেলা শাখা)

মোসাব্বির হোসেন সঞ্জু বলেন:- বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা জেলা শাখার সভাপতি, তানভীর আহমেদ দ্বীপের মাধ্যমে, পাবনা জেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে জোরালোভাবে আত্মপ্রকাশ করছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবুল হাশেম( সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, পাবনা জেলা শাখা) বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন – ফারুক হোসেন সুজন ( আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পাবনা সদর উপজেলা শাখা), রফিকুল ইসলাম ( সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা জেলা শাখা), ইউসুফ বিশ্বাস ( সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা জেলা শাখা), শামসুল সরদার( যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা সদর উপজেলা শাখা), ইসমাইল বিশ্বাস( সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল, পাবনা সদর উপজেলা শাখা) মোহাম্মদ শামীম হোসেন, মুজিদ মোল্লা (শ্রমিক নেতা) সাইদুর রহমান, রমজান হোসেন মনি সহ আরো অনেকে।
উক্ত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন- রাশেদুজ্জামান রাসেল( সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পাবনা জেলা শাখা, সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পাবনা পৌর শাখ)
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি সহ যুবদল দল, ছাত্র দল, কৃষক দল,,স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, প্রজন্ম দল এবং তরুণ দলের নেতাকর্মীরা।

Bangla Photocard Generatorv3.7