Dhaka ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান

যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট জমা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালীর একটি বাগানে নিয়ে নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ।

অভিযুক্ত আসামিরা হলেন-ঝিকরগাছার গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। তাঁরা কারাগারে রয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘ঝিকরগাছার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।’

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তাঁর শিশুসন্তানকে নিয়ে বেনাপোল আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি মনিরামপুরের উদ্দেশে রওনা হন। পথে ঝিকরগাছার গদখালী বাজারে নামেন ওই নারী। সেখানে একটি ফুলের দোকানে ইয়াসিন আরাফাত নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ঘটে। দোকানে কথাবার্তার একপর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে আসামি জাবেদ হোসেনের মোটরসাইকেলে তুলে দেন আরাফাত। এরপর অপর ৩ আসামি একটি মোটরসাইকেলে তাঁদের পিছু নেয়। পরে তাঁরা ওই নারীকে একটি বাগানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

অসুস্থ হয়ে পড়া ওই নারী জাতীয় জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে ফোন কল করলে ঝিকরগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি ওই নারীকে উদ্ধার করেন। পরে মোবাইল ফোন ট্র্যাক করে সন্ধ্যায় চারজনকে আটক করে। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের মামলায় চার্জশিট জমা

Update Time : ০৮:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫