Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

উদ্বোধনের তৃতীয় দিনেও ভাসানী সেতুতে ভয়াবহ যানজট

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৩৯ Time View

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের তৃতীয় দিনেও ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর থেকেই সেতু এলাকায় যানজট শুরু হয়। বিকেলের দিকে তা তীব্র আকার ধারণ করে। দেড় কিলোমিটারের সেতুটি পার হতে অনেকের দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় যানজট দিন দিন বাড়ছে। এতে সেতু দেখতে আসা হাজারো দর্শনার্থীও সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।

সেতুতে দাঁড়িয়ে থাকা নয়ন নামে এক ট্রাকচালক বলেন, দেড় ঘণ্টা ধরে সেতুর ওপর দাঁড়িয়ে আছি। গাড়ি নিয়ে কোনোভাবেই এগিয়ে যাওয়া যাচ্ছে না। উৎসুক মানুষের ভিড়ের কারণে যানজটের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

ভ্যানচালক রশিদুল নামে একজন বলেন, দুই ঘণ্টা হতে চলল এখন পর্যন্ত ব্রিজ পার হতে পারিনি। আরও যে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। গতকালের চেয়ে আজকে যানজটের তীব্রতা অনেক বেশি।

সেতুতে যানজট নিরসনে দায়িত্বরত কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আহসান হাবীব বলেন, মূলত যানবাহন ও লোকসমাগম প্রচুর হওয়ায় এই যানজট। এখানকার অধিকাংশই সেতু দেখতে আসা মানুষ। আমরা এখানে সাতজন পুলিশ সদস্য কাজ করছি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

উদ্বোধনের তৃতীয় দিনেও ভাসানী সেতুতে ভয়াবহ যানজট

Update Time : ০৮:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫