Dhaka ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এনসিপি নেতাদের দাবি, ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপি ও জামায়াতের সঙ্গেও এরই মধ্যে বৈঠক করেছে।

এর আগে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গেও বৈঠক করে এনসিপি প্রতিনিধি দল। ওই বৈঠকেও রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

Update Time : ১০:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫