Dhaka ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী 

  • Reporter Name
  • Update Time : ১০:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৭ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

ফেরত আসা দুই নারী হলেন শিল্পী খানম (২৯) এবং রুকসানা খানম মিতা (২৩)। এরা গোপালগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।

শিল্পি খানম জানান, তারা দালালের মাধ্যমে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের গোয়া প্রদেশে যান। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত ৮ মাসের সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরলাম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ফেরত আসারা অবৈধ পথে ভারতে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এই দুই নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে তাদের রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থার হেফাজতে হস্তান্তর করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী 

Update Time : ১০:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫