Dhaka ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার : জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের সিএন্ডবি মোড় এলাকায় স্থাপিত এই স্মৃতিস্তম্ভটিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এটির উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদকে সঙ্গে নিয়ে প্রথমে এতে শ্রদ্ধা জানান জুলাই আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এরপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতারও উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া সাধারণ শিক্ষার্থী, আহত জুলাইযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।

পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রাম্যণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা

Update Time : ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫