Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ছাত্র-জনতার উপর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল খালেক (৭০) এবং যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট (রবিবার) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মোঃ আব্দুল খালেক ছাড়াও গ্রেপ্তার হন, যুবলীগ নেতা মোঃ মানিক মিয়া (৪৫), মোঃ মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও মোঃ আবিদ হাসান কাওসার (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্র-জনতার উপর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় এই চার আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং গোপনে এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক ও গোয়েন্দা দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

Update Time : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫