Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সুনামি : উপকূলের ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

  • Reporter Name
  • Update Time : ০২:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিওসহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান।

দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া ও ওয়াকায়েমা দ্বীপ থেকে।

আজ বুধবার ভোরের দিকে রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তার পর ৬ দশমিক ৯ মাত্রার ‘আফটার শক’ হয়। সেই ভূমিকম্পের পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী টোকিওসহ দেশের বেশ কিছু অঞ্চলে আঘাত হেনেছে সুনামির ঢেউ, তবে যতটা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা করেছিলেন, বাস্তবে ততটা হয়নি। সুনামির প্রভাবে বর্তমানে জাপানের পর্ব উপকূলে যেসব ঢেউ উঠছে, সেগুলোর উচ্চতা ৩০ থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে।

তবে সুনামির ধাক্কায় জাপানের পরিবহন ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। জাপানের প্রশান্ত মহাগারের তীরবর্তী বিমানবন্দর সেন্দাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার যাবতীয় অপারেশন বন্ধ করেছে। স্থগিত করা হয়েছে হোক্কাইডো, ওমোরি এবং টোকিও’র মধ্যে ফেরি চলাচল ব্যবস্থাও।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সুনামি : উপকূলের ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

Update Time : ০২:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫