Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় ১২ জন ওএমএস ডিলার নিয়োগ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৮ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস পরিবেশক নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার বিকেলে উম্মুক্তভাবে লটারি করে ১২জন পরিবেশক (ডিলার) নিয়োগ দেওয়া হয়। এঁরা

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে খোলাবাজারে (ওএমএস) কম দামে চাল ও আটা বিক্রি করেবেন।

সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বাগমারা উপজেলা পরিষদে ডিলার নিয়োগের জন্য লটারির প্রক্রিয়ার আয়োজন করা হয়। আবেদনকারী খাদ্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সংবাদ কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের উপস্থিতিতে উপজেলা পরিষদের সভাকক্ষে উম্মুক্ত এই লটারির আয়োজন করা হয়। উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার মোট ১২ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। এর মধ্যে ভবানীগঞ্জ পৌরসভায় ১৯ ও তাহেরপুরে ১২ জন আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে ১২জনকে নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশক নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সদস্য সচিব উপজেলা খাদ্য ও নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিনসহ প্রশাসনের কর্মকর্তারা তদারকি করেন।

গত ৫ আগস্টের পর নতুন পরিবেশক নিয়োগ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক ১২ জন ডিলার নিয়োগের জন্য উভয় পৌরসভায় মোট ৩২ জন আবেদন করেন। পরিবেশক নিয়োগে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক চাপ বাড়ে বলে অভিযোগ আসে। পরিবেশক নিয়োগে স্বজনপ্রীতিরও আশঙ্কা করা হচ্ছিল।

পরে নিয়োগে স্বচ্ছতা আনার জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয়।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিতর্ক এড়ানো ও নিয়োগে স্বচ্ছতা আনার জন্য উন্মুক্তভাবে লটারি র আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ নির্বাচিত করা হয়েছে। ভবানীগঞ্জ পৌরসভার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পুরো বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক প্রামানিক বলেন স্বচ্ছ ও প্রভাবমুক্ত পরিবেশের মধ্য দিয়ে লটারির মাধ্যমে পরিবেশক নিয়োগ করায় তাঁরা খুশি৷ একই মন্তব্য করেছেন কয়েকজন আবেদনকারী।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় ১২ জন ওএমএস ডিলার নিয়োগ

Update Time : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫