Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ জুলাই) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রায়গঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মো. জাফর।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দাইকোনা নাগ পাড়ায় কবিতা নাগ স্বামী আকাশ বিশ্বাস এবং ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার রাতে এক সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। ভোরে কবিতা নাগকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী আকাশ বিশ্বাস বলেন, আমার স্ত্রী কবিতা নাগ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। হয়ত সেখান থেকেই এমন কাজ করেছেন

চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহমুদুল হাসান বলেন, বেশ কিছু দিন ধরেই তার কথাবার্তা ও ব্যবহার স্বাভাবিক ছিল না। আমরা বিষয়টি বুঝে ওনার পরিবারকে জানিয়েছিলাম।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কে এম মাসুদ রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এদিকে শিক্ষিকার এমন রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৯:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫