Dhaka ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

রাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে এসে এক শিক্ষার্থী আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার : জালিয়াতির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফার্মেসি বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হতে এসে একজন শিক্ষার্থী আটক হয়েছেন। রোববার (২৭ জুলাই) বিভাগে ভর্তির সময় আটক হন তিনি।

আটক ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল ইমরান। তার বাড়ি রংপুরে।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘আমার দুঃসম্পর্কের খালাতো বোনের স্বামী রইসুল ইসলাম রাহি আমাকে ও আমার বান্ধবী সাদিয়া তাসনিম সুস্মিতাকে রাবিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। এজন্য তিনি আমার থেকে দেড় লাখ এবং আমার বান্ধবীর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। রাহি ভাই রুয়েটে চাকরি করেন বলে আমরা জানি।’

ইমরান আরও বলেন, ‘রাহি ভাই আমাকে গত ১২ জুলাই বলেছিলেন, ‘তুই ভর্তি হতে যা। রাবির প্রশাসন ভবন- ২ এর মোস্তাক তোকে সাহায্য করবে।’ কিন্তু ওইদিন ক্যাম্পাসে এসে মোস্তাক আহমেদের কোনো সাহায্য আমি পায়নি। গতকাল আমাকে আবার বলেছিল, ‘ফার্মেসি বিভাগের ম্যাডামকে সব বলা আছে। গেলেই ভর্তি করে নিবেন।’ কিন্তু আজ বিভাগে গেলে ম্যাডাম আমার কাগজপত্র ভুয়া জানিয়ে আমাকে প্রক্টরের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, কয়েকদিন আগে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আমাকে জানিয়েছিলেন, ওনাদের বিভাগে ২ জন সন্দেহজনক শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হতে এসেছিলেন। তাঁরা পরবর্তীতে আবার আসলে আমাদের জানানোর জন্য সভাপতিকে বলেছিলাম। ওই দুইজনের একজন আজ ভর্তি হতে আসার পর বিভাগ থেকে আমাদের জানানো হয়। আমরা ওই শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ওনারা পরবর্তী আইনগত পদক্ষেপ নিবেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

রাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে এসে এক শিক্ষার্থী আটক

Update Time : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫