Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানার অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সেলিম (২৬) রাজশাহী নগরীর কাটাখালী থানার চর খানপুর এলাকার মো: সেন্টু শেখের ছেলে। বর্তমানে সে কাশিয়াডাঙ্গা থানার বসরী গ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ জুলাই সন্ধ্যায় কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় এক বাড়ির সামনে দুইজন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা সোয়া ৬ টায় কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সেলিমকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং অপর আসামি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

Update Time : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫