Dhaka ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে চাপাতির কোপে বড় ভাই নিহত, আহত ছোট ভাই

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৩ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুত্বর আহত হয়েছেন তার ছোট ভাই গোলাম আজম (৩০)। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আমিরুল ইসলাম ও আহত গোলাম আজমের বাবার নাম সিরাজুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের জখম আছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত রয়েছে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘শুনেছি নিজেদের ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে সেটা জানি না। আমি ইতোমধ্যে পুলিশ পাঠিয়েছি, নিজেও যাচ্ছি। যাওয়ার পরে বিস্তারিত বলতে পারব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে চাপাতির কোপে বড় ভাই নিহত, আহত ছোট ভাই

Update Time : ০৯:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫