Dhaka ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শার্শায় গৃহবধূকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২০ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শার্শার বহুলালোচিত গৃহবধূ গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোরের পিবিআই। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই রতন মিয়া।

অভিযুক্ত আসামিরা হলো, শার্শার মৃত আশরাফের ছেলে ইমরান হোসেন, তরিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জীবন, মৃত হাফিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান, আজগর আলীর ছেলে মোরশেদ আলম শান্ত ওরফে ইমদাদুল ও মতিয়ার রহমানের ছেলে রিফাদ হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, গৃহবধূর স্বামী একজন ট্রাক চালক। বছরের অধিকাংশ সময়ে তিনি বাড়ির বাইরে থাকেন। আসামিরা গৃহবধূর প্রতিবেশী। আসামি ইমরান হোসেন প্রায় তাকে কুপ্রস্তাব দিত। ২০২৩ সালের ১০ জানুয়ারি গভীর রাতে ইমরান হোসেন গৃহবধূর কক্ষে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে।

পরবর্তীতে ইমরান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রায় ধর্ষণ করত। পরবর্তীতে ইমরান বিষয়টি আসামি শফিকুল ইসলাম জীবনকে জানায়। এ ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আসামি জীবনও তাকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ইমরান ও জীবন নগ্ন ভিডিও অপর আসামিদের দেয়। তারা ভিডিও দেখিয়ে গৃহবধূর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে গৃহবধূ তাদের সাথেও শারীরিক সম্পর্ক করে। আসামিদের প্রতারণর বুঝতে পেরে ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি যশোর পিবিআইকে জানায়। পিবিআই প্রাথমিক তদন্ত ঘটনার সত্যতা পেয়ে আসামিদের আটক করে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২০২৪ সালের ২৯ এপ্রিল ৫ জনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে আলাদা চার্জশিট

জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত শফিকুল ইসলাম জীবন ও হাবিবুর রহমানকে পলাতক দেখানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শার্শায় গৃহবধূকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

Update Time : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫