Dhaka ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাঘায় জালিয়াতি মামলার তিন আসামিকে রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : ১১:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহী বাঘায় আব্দুল গনি কলেজের জালিয়াতি মামলার তিন আসামিকে রিমান্ডে নিয়েছে বাঘা থানা পুলিশ।

১৭জুলাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়। মামলার আসামিরা হলেন-ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,পরিচালনা কমিটির সভাপতি শাহিনুর রহমান (বিপ্লব) ও শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেন। মামলার তন্তকারি অফিসার সহকারি পরিদর্শক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন দিনিের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হলে। এক দিনের জন্য রিমান্ড মুঞ্জুর করা হয়। জিজ্ঞাসাবাদের পর আগামী শুক্রবার তাদের কারাগারে পাঠানো হবে।

জানা গেছে, জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তি টম্পারিং করে সেখানে নিজ প্রতিষ্ঠানের নাম বসিয়ে ৮টি পদে নিজেদের লোক নিয়োগের চেষ্টায় দায়ের করা মামলার ওই তিন আসামিকে কারাগারে পাঠানো হয়। গত ১০ জুলাই-২৫ ইং তারিখ আসামিরা রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ ৩-এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ মে সরেরহাট গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জাহিদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন। এতে উল্লিখিত তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

মামলা থেকে জানা গেছে, গত ১৬ মার্চ মানবজমিন, জাতীয় অর্থনীতি এবং দৈনিক রাজশাহী পত্রিকায় ‘ল্যাব সহকারী’ পদে চারজনসহ ৮টি পদে ১০ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ দেখানো হয় ৩০ মার্চ। ৮টি পদের বিপরীতে ২১ প্রার্থী আবেদন করেন। নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত মনোনয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং ডিজির প্রতিনিধির জন্য আবেদন করা হয় ২৭ এপ্রিল। এর পরপরই বিষয়টি জানাজানি হলে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্যরা খোঁজখবর শুরু করেন।

তারা জানতে পারেন, জাতীয় অর্থনীতি, দৈনিক রাজশাহী ও মানবজমিন পত্রিকায় চলতি বছরের ১৬ মার্চ আব্দুল গণি কলেজের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। একই তারিখে মানবজমিন পত্রিকার ২২ নম্বর পৃষ্ঠায় নেত্রকোনার যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতের নিলাম বিজ্ঞপ্তি ছাপা হয়। ওই বিজ্ঞপ্তি ঘষামাজা করে কলেজের নাম বসিয়ে নিজেদের লোক নিয়োগে এ নাটক করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, মামলার পর তারা আদালতে জামিনের আবেদন করেন। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলে। আদালত তাদের ১দিনের রিমান্ড আবেদন মুঞ্জুর করেছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাঘায় জালিয়াতি মামলার তিন আসামিকে রিমান্ডে

Update Time : ১১:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫