Dhaka ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জুলাই যোদ্ধার পাশে শিক্ষা সহায়তা দিয়ে রুয়েট

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : শিক্ষা সহায়তা দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক কর্মসূচিতে ওই শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়।

সহায়তা পাওয়া কৌশিক ইসলাম অপূর্ব রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গত বছরের ৫ আগস্ট দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার পথে আরও একবার হামলার শিকার হন এই সাহসী শিক্ষার্থী। রুয়েট পরিবারের পক্ষ থেকে তার হাতে এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ আয়োজক কমিটির সভাপতি ও রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জুলাই যোদ্ধার পাশে শিক্ষা সহায়তা দিয়ে রুয়েট

Update Time : ০৫:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫