Dhaka ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

পুঠিয়ায় কচুরিপানা থেকে চিকিৎসকের শিশু পুত্রের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৩ Time View

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : পুঠিয়ার বেলপুকুরিয়া থানার আগলা গ্রামের এক ডোবার কচুরিপানার ভেতর থেকে ছয় বছর বয়সী শিশু আবরারের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবরার ডা. শওকত শরীফের পুত্র।

মঙ্গলবার বিকাল থেকে শিশু আবরার নিখোঁজ ছিল। রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের সেলিমের কন্যা নাদিয়া (১২) ও মাইনুলের কন্যা সাদিয়া (১৩) আবরারকে কচুরিপানায় পাওয়া যাবে বলে জানায়। তাদের কথায় বাড়ীর পাশের ডোবার কচুরিপানায় মৃত অবস্থায় আবরারকে পাওয়া যায়।

পুলিশ জানায়, বিকেলে সাদিয়া ও নাদিয়া খেলার জন্য আবরারকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আবরার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে আবরারকে কচুরিপানার ভিতরে পাওয়া যাবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী মজাহারের বাড়ির পেছনের ডোবার কচুরিপানার ভিতর থেকে আবরারের লাশ উদ্ধার করে।

রাজশাহীর বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সুমন কাদরী বলেন, এটা হত্যাকান্ড । এ ঘটনায় ওই দুই কিশোরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

পুঠিয়ায় কচুরিপানা থেকে চিকিৎসকের শিশু পুত্রের লাশ উদ্ধার

Update Time : ০৮:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫