Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১৮ Time View

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় নকল ব্র্যান্ড ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) উপজেলার হলিদাগাছী এলাকায় অভিযানটি পরিচালনা করে বিএসটিআই-এর বিভাগীয় কার্যালয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। এছাড়া বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি জানান, ‘ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই’র অনুমোদন বা মানসনদ না নিয়েই খাবার পানি (জার) এবং ব্যাটারী পানি উৎপাদন ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটিতে কোনো কেমিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষাগার ছিল না, এমনকি প্রয়োজনীয় যন্ত্রপাতিও ছিল না। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা ছিল অত্যন্ত বেশি, যা ব্যাটারিচালিত যন্ত্রপাতির জন্য মারাত্মক ক্ষতিকর।

তাছাড়া প্রতিষ্ঠানটি ‘ভলভো’ ব্র্যান্ড নকল করে ব্যাটারী পানি বাজারজাত করছিল, যা আইনত শাস্তিযোগ্য অপরাধ। খাবার পানির ক্ষেত্রেও ছিল না কোনো স্বাস্থ্যকর ব্যবস্থা। গোটা প্রক্রিয়াটিই চলছিল অস্বাস্থ্যকর পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিপণন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

Update Time : ০৩:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫