Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় বিভিন্ন গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৫ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার চারটি ইউনিয়নে গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

সোমবার উপজেলার যোগিপাড়া, মাড়িয়া এবং বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ৪টি রাস্তার চলমান কাজ পরিদর্শন করেন ইউএনও।

উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাগুলোর কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি। রাস্তাগুলোর মধ্যে যোগীপাড়া ইউনিয়নের বারুইহাটি, মাড়িয়া ইউনিয়নের দাসপাড়া, বাসুপাড়া ইউনিয়নের দেউলীয়া কিন্ডারগার্ডেন হতে গ্রামের মধ্যে এবং একই ইউনিয়নের গোপালপুর গ্রামের সাংবাদিক হেলাল উদ্দিনের বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত। প্রতিটি রাস্তায় বরাদ্দ প্রদান করা হয়েছে ৩ লক্ষ টাকা করে। চারটি রাস্তার মধ্যে তিনটি সিসি ঢালাই এবং একটি সোলিং রাস্তা।

রাস্তা পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এর সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বাসুপাড়ার ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমুখ। মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদার সৃষ্টি হয়ে যেত। বৃষ্টি হলে যেন এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার অন্ত থাকে না। গ্রামবাসীর দুঃখ কিছুটা হলেও দূর হবে এই রাস্তাগুলোর কাজ শেষ হলে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় বিভিন্ন গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও

Update Time : ০৯:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫