Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে শোক মিছিল হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯টায় নগরীর রেলগেট এলাকা থেকে বের করা হয় এই শোক মিছিল। এতে হাজারও মুসল্লি অংশ নেন।

এছাড়া সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহরে অবস্থিত শিয়া মসজিদ থেকে একটি শোক মিছিল বের করে আঞ্জুমানে আব্বাসীয়া। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ করে বিশ্ববাংলা ফাউন্ডেশন, রাজশাহী। সমাবেশে বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্যে ইবাদত-বন্দেগি ও মোনাজাতে মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন এই ১০ মহররম। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল

Update Time : ০৬:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫