Dhaka ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোর-বেনাপোল সীমান্তে এক মাসে ১২ চোরাকারবারীসহ ৭ কোটি ২৫ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ 

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২১ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল সীমান্তে গত জুন মাসে বিজিবির অভিযানে ৭ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৬৮৪ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে । এ সময় চোরাচালানের অভিযোগে ১২ জন চোরাকারবারীকে আটক করে বিজিবি। বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রেস নোটে যশোর বিজিবি এ তথ্য জানান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল জুন মাসে যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, রঘুনাথপুর ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২ জন চোরাকারবারীসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৭ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৬৮৪ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামালসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোর-বেনাপোল সীমান্তে এক মাসে ১২ চোরাকারবারীসহ ৭ কোটি ২৫ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ 

Update Time : ১১:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫