Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, অভিমানে স্ত্রীর ওড়না পেঁচিয়েই স্বামীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিমানে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফিরোজ হোসেন (২০) নামের এক যুবক। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরোজ একটি স্ট্যাটাস দেয়। তাতে লেখা ছিলো ‘ভাই আমি শেষ হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল।’ বিনোদন মাধ্যম টিকটকে ফিরোজ স্ত্রীর সাথে একটি ছবি আপলোড দিয়ে স্ট্যাটাস দেয়, তোমায় আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর সারাজীবন বেসে যাবো, তুমি শুধু আমার থেকো, তোমার ফোনের অপেক্ষায় থাকবো।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজ ওই গ্রামের শাহিন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে খুলনার সোহরাব আলীর মেয়ে সুরাইয়ার (১৬) সঙ্গে ফিরোজের বিয়ে হয়। কিছুদিন আগে তাদের মধ্যে তালাক হয়। গত বুধবার রাতে মোবাইল ফোনে তাদের মধ্যে শেষবারের মতো কথোপকথন হয়।

বৃহস্পতিবার সকালে নিজ শয়নকক্ষে স্ত্রীর ওড়না দিয়েই বাঁশের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় ফিরোজ। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালাকের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ফিরোজ। আজ (বৃহস্পতিবার) সকালে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, অভিমানে স্ত্রীর ওড়না পেঁচিয়েই স্বামীর আত্মহত্যা

Update Time : ০৯:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫