Dhaka ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর থেকে ১৪ বছর বয়সী এক নাবালিকা ছাত্রী অপহরণ মামলার মূলহোতা মোঃ সাব্বির (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

বুধবার (২ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে দুর্গাপুর থানার বর্ধনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির পলাশবাড়ি, দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

জানা যায়, ভিকটিম স্থানীয় বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে আসামি সাব্বির তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল। গত ২৪ জুন দুপুর ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে সহকারী দুই সহযোগীর সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে তুলে আমগাছীর দিকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ২৮ জুন ভিকটিমের পিতা দুর্গাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে এবং ২ জুলাই মূল আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার

Update Time : ০৫:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫