Dhaka ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ২০ Time View

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে ইসমাইল হোসেন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ( ২রা জুলাই) দুপুরে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের জমির মাঠে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত ইসমাইল হোসেন শিবরামপুর গ্রামের মৃত আলমের পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল প্রতিদিনের মতো আজও সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে যান। কাজ শেষে দুপুর আনুমানিক ১২টার দিকে জমির আইল পাঁয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা রাসেল ভাইপার সাপ তার পায়ে ছোবল মারে।

এসময় সাপের কামড় খেয়ে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত বাড়িতে এসে পরিবারকে বিষয়টি অবহিত করেন। স্বজনরা তাৎক্ষণিক ভাবে দ্রুত তাকে মাইক্রোবাস যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু বিষক্রিয়ার মাত্রা বেশি থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়। নিহত ইসমাইল দুই সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, গ্রামে রাসেল ভাইপার সাপের উপস্থিতি নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। তারা এ ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে এলাকায় সাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।উল্লেখ্য, রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ংকর বিষধর সাপ হিসেবে পরিচিত। এটি কামড়ালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে প্রাণহানি ঘটে থাকে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Update Time : ০৬:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫