হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী। মঙ্গলবার বিকেলে সরকারি এক সফরে বাগমারায় আগমন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় ও ভূমি সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ,সহকারি কমিশনার (ভূমি)কে বলেন, মানুষ যেন সহজেই ভূমি সংক্রান্ত সকল সেবা পায়। কোন ভূমির মালিক যেন ভূমি অফিসে এসে হয়রানীর শিকার না হয়। সেই সাথে যে সকল ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত প্রশিক্ষনের নির্দেশ প্রদান করেন। তাহলে ভূমি সেবা নিতে আসা সকলে দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান সহ কর্মকর্তাবৃন্দ।
News Title :
বাগমারায় সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান
-
Reporter Name - Update Time : ০৯:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- ১৪ Time View
Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়










