Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৩:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৩ Time View

মনির হোসেন, বেনাপোল : যশোর এম এম কলেজের পাশ্বে সার্কিট হাউজপাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ১ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় উৎসুক জনতা ভীড় করে ছিল ভবনটি ঘিরে। এছাড়া পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।

তথ্য মিলেছে, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মঞ্চিলের পাশের ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ করছিলেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫)কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বসিন্দাপ্রকৌশলী আজিজুল ইসলাম,আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা সাড়ে ১১ টায় ছয় তলার কার্নিশ ভেঙে ছয় তলা থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহম, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। হাসাপাতালে নেয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতের ঘটনা নিশ্চিত করেন।

যশোর জেলা যুবদলের আহবায়ক তমাল আহমেদ জানিয়েছেন বিল্ডিং খুবই ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন । এছাড়া স্কুল কলেজপড়ুয়ারা, পথচারিরা ছিল আতংকে। আর আজ সকালে ঘটে গেল এই চরম দুর্ঘটনা। ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছাত্র ছায়ায় গড়ে উঠছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। এই বিল্ডিংটি এখনই সিল করে দেয়া দরকার।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি নিয়ে বিষদ খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ নিহত ৩

Update Time : ০৩:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫