Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রুয়েটে উদ্ভাবনের রঙিন উৎসব

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৯ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবন ও গবেষণাভিত্তিক উৎসব ‘রুয়েট ইনোভিস্তা ২০২৫’। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘প্রজেক্ট শোকেসিং’ এবং ‘জার্নাল পাবলিকেশন এনকারেজমেন্ট’-এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ২৭টি পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি ছিল দুই পর্বে। প্রথম পর্বে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রুয়েট প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইনোভেটিভ প্রজেক্ট শোকেসিং ও পোস্টার প্রেজেন্টেশন। রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক এ পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দ্বিতীয় পর্বে দুপুর ১২টায় শুরু হয় পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। আরও বক্তব্য দেন- তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, নেসকোর নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে এক অভূতপূর্ব উদ্ভাবনী উৎসবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রুয়েটে উদ্ভাবনের রঙিন উৎসব

Update Time : ১০:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫